সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
জমি বিরোধের জের

পিতা ও বোনের ওপর হামলার ঘটনায় যুবকের দুই বছরের কারাদন্ড

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:০৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:০৭:২০ পূর্বাহ্ন
পিতা ও বোনের ওপর হামলার ঘটনায় যুবকের দুই বছরের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুনামগঞ্জে (শান্তিগঞ্জ) জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এক হামলার ঘটনায় আসামি মো. আব্দুল কাদির তালুকদারকে ২ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পৃথক আরেক ধারায় ১ বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এ রায় ঘোষণা করেন। দন্ড-প্রাপ্ত আসামি মো. আব্দুল কাদির তালুকদার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পিঠাপই গ্রামের সিরাজুল ইসলাম তালুকদারের পুত্র। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৩ এপ্রিল রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পিঠাপই এলাকায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আসামি আব্দুল কাদির তার পিতার বসতঘরে ঢুকে হামলা চালান। এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে তার পিতা সিরাজুল ইসলাম তালুকদার ও বোন নাসিমা আক্তারকে গুরুতর জখম করেন। হামলায় নাসিমা আক্তারের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে এবং তার হাতের রগ কেটে যায়। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে আদালত আসামিকে দন্ড-বিধির ৩২৬ ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া ৩২৪ ধারায় ১ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড- দেওয়া হয়। আদালতের রায়ে উল্লেখ করা হয়, উভয় ধারার সাজা একত্রে কার্যকর হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া মামলায় পূর্বে হাজতবাসের সময় দ-ের সঙ্গে সমন্বয় করার নির্দেশও দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ