সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৮:৪৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৮:৪৮:৪০ পূর্বাহ্ন
বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত অসিত চন্দ্র দাস (৩৫) উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে দিরাই পৌরশহরের মজলিশপুর আবাসিক এলাকায় নিজ বাসভবনে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার চরনারচর ইউনিয়নের সত্যানন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র দাসের ছেলে। স্থানীয়রা জানান, নিজ বাসার পানির পা¤েপ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত জীবনে অসিত চন্দ্র দাস স্ত্রী ও ৪ এবং ৭ বছর বয়সী দুই কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয় শিক্ষক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আভা রানী তালুকদার বলেন, তিনি অত্যন্ত দায়িত্বশীল ও সদালাপী মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন যোগ্য শিক্ষককে হারালাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে