সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৮:০৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৮:১৩:২৪ অপরাহ্ন
উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম ছবি: সাইফুল ইসলাম।
স্টাফ রিপোর্টার::
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম
তার এ ঘোষণায় উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জামালগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী জামালগঞ্জবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় সাইফুল ইসলাম বলেন, জামালগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। এই জনপদের উন্নয়ন শুধু একজন ব্যক্তির নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমি বিশ্বাস করি দেশে ও প্রবাসে থাকা জামালগঞ্জবাসী একসঙ্গে কাজ করলে আমাদের উপজেলা একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় মডেল জনপদে পরিণত হবে।
তিনি আরও বলেন, ভাটির অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চাই। নির্বাচিত হলে একজন সেবক হিসেবে কাজ করব। ক্ষমতার নয়, মানুষের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি চাই জামালগঞ্জ হোক একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত মডেল উপজেলা।
সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি কার্যকর উপজেলা পরিষদ গড়ে তুলব। কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলাবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে আমি তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হবো। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের জামালগঞ্জ গড়ে তুলতে পারব। পরিশেষে তিনি উপজেলার সকল নাগরিকের সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন। ‎
উল্লেখ্য, সাইফুল ইসলাম জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করলেও নিয়মিত নিজ এলাকায় যোগাযোগ রক্ষা করে আসছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন। এছাড়া তিনি যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী