সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

ড. ইউনূস, সাবেক উপদেষ্টা ও প্রেস সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৯:৪৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৯:৪৯:২০ পূর্বাহ্ন
ড. ইউনূস, সাবেক উপদেষ্টা ও প্রেস সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদ এবং প্রেস সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) নোটিশদাতা আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি নোটিশে দাবি করা হয়েছে, হামের মতো গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে সরিয়ে নেওয়ার মাধ্যমে এক ধরনের ‘অপরাধমূলক কর্মকা-’ সংঘটিত হয়েছে। নোটিশদাতার মতে, বর্তমানে দেশে হামের যে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শতাধিক শিশুর মৃত্যুসহ অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে, তার পেছনে এই অশুভ সিদ্ধান্ত দায়ী। নোটিশে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খাঁন, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ সব বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের ঠিকানায় পাঠানো এই নোটিশে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিটসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স