লোডশেডিংয়ে ভোগান্তি চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি
- আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:৪০:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:৪০:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে লোডশেডিংয়ের কারণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কম থাকায় বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সুনামগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ৯ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ৫ দশমিক ৫০ মেগাওয়াট। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৩ দশমিক ৪৫ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে, যা লোডশেডিংয়ের মাধ্যমে সামাল দেওয়া হচ্ছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সোমবার সকাল থেকেই বিদ্যুতের লোডশোডিং চলছে। দিনে-রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। কখনো এক ঘণ্টা, কখনো তারও বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্ধারিত সময়সূচি না মেনে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাওয়ায় দৈনন্দিন কাজকর্মে বিঘœ ঘটছে। তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়ানো গেলে লোডশেডিং কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ