সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার
পানি নিষ্কাশনের পথ বন্ধ

জলাবদ্ধতায় ডুবছে জগন্নাথপুর গ্রামের ফসলি জমি, বিপাকে কৃষক

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১৭:১২ পূর্বাহ্ন
জলাবদ্ধতায় ডুবছে জগন্নাথপুর গ্রামের ফসলি জমি, বিপাকে কৃষক
মোহাম্মদ নূর ::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে টানা বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ থাকায় গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রবিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, মাঠের পর মাঠ জমিতে পানি জমে রয়েছে। স্থানীয়দের ভাষ্য, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রায় সাত একর ফসলি জমি বর্তমানে স¤পূর্ণ তলিয়ে যাওয়ার মুখে। গ্রামের বাসিন্দা হাফিজ মাইন উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর বর্ষা এলেই আমাদের দুর্ভোগ শুরু হয়। পানি নামার কোনো পথ নেই। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জানাচ্ছি। স্থানীয় ইউপি সদস্য আবুল হাই জানান, জলাবদ্ধতার কারণে ওই এলাকার ১০ থেকে ১২টি বসতবাড়ি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কৃষকদের প্রায় সাত একর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তিনি বলেন, সমস্যাটি দীর্ঘদিনের। এখানে পানি নিষ্কাশনের জন্য কোনো কালভার্ট নেই, অথচ পাশেই একটি খাল রয়েছে। খালটি পুনঃখনন এবং একটি কালভার্ট নির্মাণ করা হলে এ দুর্ভোগ থেকে স্থায়ী সমাধান সম্ভব। স্থানীয় বাসিন্দা মকবুল হাসান বলেন, বৃষ্টি হলেই আমাদের আতঙ্ক শুরু হয়। ঘরবাড়ি ও ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়ে। আমাদের এই কষ্ট দেখার যেন কেউ নেই। এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়। খালের মুখ পরিষ্কার, পুনঃখনন এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে চলতি মৌসুমেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন জগন্নাথপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স