সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০১:৫৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০২:০১:৫৪ পূর্বাহ্ন
জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই
শহীদনূর আহমেদ::
ফিলিং স্টেশনে অযৌক্তিক জরিমানা ও নানা ধরনের হয়রানির অভিযোগে ডাকা ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ে সিলেট বিভাগের জ্বালানী সরবরাহ ব্যবস্থা। বুধবার রাত থেকে বৃহ¯পতিবার দুপুর পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা সব ধরনের পেট্রোল, অকটেন ও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা এ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে সুনামগঞ্জের সব পেট্রোল ও গ্যাস পাম্পে জ্বালানী সরবরাহ বন্ধ রাখা হয়। এতে সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন পাম্প দীর্ঘ লাইন ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

জ্বালানী সংকটের প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে শহরের সিনথিয়া ফিলিং স্টেশনের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়কে অবস্থান নেন তারা। এসময় নির্বিঘ্নে জ্বালানি সরবরাহের দাবিতে শ্লোগান দিতে থাকে শ্রমিকরা। অবরোধের ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে অনুরোধ জানায়। পরে প্রায় ৪০ মিনিট পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, ধর্মঘট চলাকালে জ্বালানি না পেয়ে বিপাকে পড়েন সিএনজি চালক ও মোটরসাইকেল আরোহীরা। সিএনজি চালক সাহেদ আলী বলেন, সকাল থেকে গ্যাসের জন্য অপেক্ষা করছি। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাম্প বন্ধ করা হয়েছে। আমরা দিনমজুর মানুষ, আজকের আয় না হলে পরিবার চালানোই কষ্ট হয়ে যাবে।
আরেক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিন গাড়ি বন্ধ থাকলে আমাদের সংসার চলে না। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, গ্যাস পেতে পেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে।
ধর্মঘট প্রত্যাহারের পর দুপুর ২টা থেকে পা¤পগুলোতে জ্বালানি সরবরাহ শুরু হলেও সৃষ্টি হয় নতুন ভোগান্তি। অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইন দেখা যায় এবং মজুত স্বল্পতার কারণে মোটরসাইকেল প্রতি সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকার পেট্রোল সরবরাহ করা হয়। অনেক পা¤েপ অকটেন সরবরাহও বন্ধ রাখা হয়।
সফেদা ফিলিং স্টেশনের ম্যানেজার শামীম আহমদ জানান, চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না থাকায় সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জোবায়ের আহমদ চৌধুরী বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উভয়পক্ষের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত।”
তবে ধর্মঘট শেষে জ্বালানী সরবরাহ স্বাভাবিক হলেও ক্ষোভ কাটেনি পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে। হঠাৎ এমন কর্মসূচিতে আগাম ঘোষণা না থাকায় জনভোগান্তি আরও বেড়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী