সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে ইউএনও

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন
ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে ইউএনও
ধর্মপাশা প্রতিনিধি :: অতিবৃষ্টিতে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করার লক্ষ্যে ধর্মপাশা উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলার চন্দ্র সোনার থাল, ধানকুনিয়া, জয়ধনা ও সোনামড়ল হাওরের ফসলরক্ষা বাঁধের ২৫টি প্রকল্প কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন। বুধবার বেলা ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের নেতৃত্বে এসব প্রকল্প কাজ পরিদর্শন করা হয়। এ সময় ফসলরক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি,সদস্য সচিব ও সদস্যদেরকে হাওরের বোরো ফসল ঘরে তোলার পূর্ব পর্যন্ত বাঁধের নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তা জানানোর জন্য ইউএনও তাদেরকে আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, সদস্য মজিবুর রহমান মজুমদার, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স