সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ইভটিজিং প্রতিরোধে শহরে পুলিশের বিশেষ অভিযান

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৯:৫৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৯:৫৫:৪৭ পূর্বাহ্ন
ইভটিজিং প্রতিরোধে শহরে পুলিশের বিশেষ অভিযান
স্টাফ রিপোর্টার :: কিছু অভিযোগের প্রেক্ষিতে বুধবার সুনামগঞ্জ সদর থানার উদ্যোগে ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে শহরের মল্লিকপুর ও উপজেলা শিশু পার্ক সংলগ্ন এলাকায় টহল ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর থানা এলাকায় ইভটিজিং বা নারীদের প্রতি যেকোনো ধরনের অবমাননাকর আচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযানে সন্দেহভাজনদের সতর্ক করা হয়। এ সময় পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সুনামগঞ্জ সদর থানার পক্ষ থেকে জানানো হয়, একটি নিরাপদ ও সম্মানজনক সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। পুলিশের এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর