সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

‎জামালগঞ্জে অবৈধভাবে মজুত ২ হাজার লিটার ডিজেল জব্দ

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১০:১৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১০:১৭:২৮ অপরাহ্ন
‎জামালগঞ্জে অবৈধভাবে মজুত ২ হাজার লিটার ডিজেল জব্দ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে স্থানীয় সাচনা বাজার মসজিদ মার্কেট সংলগ্ন নবী হোসেনের গোডাউন থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। গোডাউনের ডিজেল ধানুয়াখালী গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে নবী হোসেনের বলে নিশ্চিত হওয়া গেছে। ‎অভিযানকালে ২০০ লিটারের ১০টি ড্রাম ও একটি খোলা ড্রামে থাকা অতিরিক্ত ৮০ লিটারসহ মোট ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এ সময় আরও ৩টি খালি ড্রামও জব্দ করা হয়েছে। ‎জব্দকৃত ডিজেল ও ড্রামগুলো সাচনা বাজারে অবস্থিত যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালালের হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, অভিযুক্ত ব্যক্তি নবী হোসেনকে ঘটনাস্থলে না পাওয়ায় এবং কাউকে আটক না করে শুধুমাত্র ডিজেল জব্দ করেই অভিযান শেষ করায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ‎

অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান ‎এব্যাপারে গোডাউনের মালিক নবী হোসেন জানান, আমি বিক্রির জন্য ডিজেল স্টক রাখিনি। আমার নিজস্ব ৪ টা নৌকা আছে। এই নৌকার ইঞ্জিনে ব্যবহারের জন্য ক্রয় করে রেখেছি। ‎
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান ‎জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদ রোধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি