সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি

‎জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ পিআইসি কমিটির সভা

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৭:৩৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৭:৩৭:০১ অপরাহ্ন
‎জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ পিআইসি কমিটির সভা
‎ ‎স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) সভাপতি, সম্পাদক ও সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জামালগঞ্জ পাউবো কমিটির সভাপতি মুশফিকীন নূর। ‎
উপজেলা পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেস্তী, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, হাওর বাঁচাও আন্দোলনের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম বীন বারি, উপজেলা পাউবো কমিটির সদস্য শেখ আয়েশা বেগম, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন, বেহেলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, পিআইসি সভাপতি সাদরুল আমিন, সানোয়ার হোসেন ও ফেনারবাঁক ইউনিয়নের ইউপি সদস্য শাহাবুদ্দিন প্রমুখ। ‎
এসময় বক্তারা বলেন, হাওর এলাকার ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য পিআইসি কমিটির সদস্যদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না। এখন পর্যন্ত যে বাঁধ গুলোর কাজ সম্পন্ন হয়নি সেগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করা এবং কৃষকদের ফসল রক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। ‎এছাড়া সভায় বিভিন্ন প্রকল্পের পিআইসি কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স