সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

দোয়ারাবাজারে ১০ অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৮:৩২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৮:৩২:৪৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ১০ অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হকনগর-বাঁশতলা এলাকার পরিবেশ রক্ষা এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন স্পটটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অবৈধভাবে গড়ে ওঠা দশটি দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। অভিযান শেষে তিনি বাঁশতলা এলাকাটিকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে স্থানীয় এলাকাবাসী এবং আগত পর্যটকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অভিযান চলাকালে ইউএনও’র সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মুহিত, দোয়ারাবাজার থানার এসআই আমির হোসেন, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়া, বিএনপি নেতা আব্দুল আহাদ এবং সাবেক ইউপি সদস্য আফসানা আক্তার মিনাসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য এই স্থানটিতে অবৈধ দখলের কারণে পর্যটকদের চলাচলে বিঘœ ঘটছিল এবং পরিবেশ নষ্ট হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপের ফলে বাঁশতলার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা পাবে এবং পর্যটনের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী