সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সহযোগিতার আশ্বাস সুনামগঞ্জ চেম্বার নেতৃবৃন্দের

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৮:১৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৮:১৯:২৫ পূর্বাহ্ন
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সহযোগিতার আশ্বাস সুনামগঞ্জ চেম্বার নেতৃবৃন্দের
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় হক সুপার মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ। সোমবার বেলা সাড়ে ১১টায় চেম্বারের সভাপতি মো. সামছুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, চেম্বারের সহসভাপতি মোহাম্মদ এনামুল হক, পরিচালক নূরুল হক, মোকাররম হোসেন, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি দোকানের মালিক ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। একইসাথে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন তারা। এ সময় ব্যবসায়ীদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন চেম্বারের সভাপতি মো. সামছুল হক। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামছুল হক বলেন, অগ্নিকান্ডে যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে তা একেবারেই অপূরনীয়। আমরা চেম্বারের নেতৃবৃন্দের সাথে নিয়ে সরেজমিন পুড়ে যাওয়া দোকানপাট পরিদর্শন করেছি। ব্যবসায়ীদের এই কঠিন সময়ে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স তাদের পাশে থাকবে, একইসাথে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু