সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

তাহিরপুরে যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৫:৫২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৫:৫৪:১০ অপরাহ্ন
তাহিরপুরে যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার
স্টাফ রিপোটার::
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী থেকে আজগর আলী (৬০) নামে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের পাশে যাদুকাটা নদী থেকে উদ্ধার করা হয়। আজগর আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও পেশায় তিনি কৃষক।
স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে মোদেরগাঁও গ্রামের পাশে (যাদুকাটা নদীতে) ভাসমান একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে লাশ যাদুকাটা নদীতে ফেলে দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রবিবার রাত থেকে আজগর আলী নিখোঁজ ছিল। আর তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স