সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

হাওরে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটার প্রবণতা, প্রশাসনের কঠোর সতর্কতা

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৪৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৪৮:৩৬ পূর্বাহ্ন
হাওরে জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটার প্রবণতা, প্রশাসনের কঠোর সতর্কতা
স্টাফ রিপোর্টার :: সম্প্রতি টানা বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের বিভিন্ন হাওর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে ফসলরক্ষা বাঁধ বা ক্লোজার কেটে পানি নিষ্কাশনের প্রবণতা দেখা যাচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, কারিগরি মতামত ব্যতীত এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে ফসলরক্ষা কার্যক্রমকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলতে পারে। জানা যায়, হাওর অঞ্চলে অকাল বন্যা ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অনেক কৃষিজমিতে পানি জমে থাকায় কৃষকরা তাৎক্ষণিক সমাধান হিসেবে বাঁধ কাটার উদ্যোগ নিচ্ছেন। এতে সাময়িকভাবে পানি নামলেও পরবর্তীতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। এ বিষয়ে রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, বৃষ্টিপাতের কারণে হাওরের বিভিন্ন জায়গায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনসাধারণ ফসলরক্ষা বাঁধ/ক্লোজার কেটে দেওয়ার উদ্যোগ নিচ্ছে। কারিগরি মতামত ব্যতীত এ ধরনের পদক্ষেপ পরবর্তীতে ফসল রক্ষার কার্যক্রমকে অধিকতর ঝুঁকির মধ্যে ফেলতে পারে। কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/কৃষি অফিসার/পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী /জেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। বিনা অনুমতিতে বাঁধ কাটা সম্পূর্ণভাবে বেআইনি এবং দ-নীয় অপরাধ, এ ধরনের কাজে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার

আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার