সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

সোনাপুর বেদে পল্লীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৪০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৭:৪০:৪৩ পূর্বাহ্ন
সোনাপুর বেদে পল্লীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে সুনামগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে সোনাপুর বেদে পল্লীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর বেদে পল্লী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেদে পল্লীর কালু মিয়ার সভাপতিত্বে এবং সদর পিএফজির অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম স¤পাদক সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরারং ইউনিয়ন পরিষদের সদস্য মোমেন মিয়া, পিএফজির নারী অ্যাম্বাসেডর শাহীনা চৌধুরী রুবি, সমন্বয়কারী ফজলুল করিম সাইদ, বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুলমালা, সদর পিএফজির সদস্য ও সাংবাদিক আমিনুল ইসলাম, মাওলানা ফয়জুননুর ফয়েজ, বিটু বড়–য়া, রোশনা আক্তার তৃষ্ণা, মুছিহুর রহমান রাসেল, রীনা আক্তার, মিনহাজ পারভীনসহ বেদে পল্লীর সাদ্দাম হোসেন, ওমর আলী শেখ, ববিতা, সোহেল, আইনুল ও ফাতেমা বেগম। বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সামাজিক সম্প্রীতির কোনো বিকল্প নেই। সুনামগঞ্জে পিএফজির এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ প্রশংসনীয়। তারা উল্লেখ করেন, এই অঞ্চলে শতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য থাকলেও মাঝে মাঝে কিছু অনাকাক্সিক্ষত ঘটনা সেই বন্ধনে বিঘœ ঘটায়। এ ধরনের আয়োজন সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা বেদে সম্প্রদায়ের জীবনধারা তুলে ধরে বলেন, নদীকেন্দ্রিক জীবনযাপন, সংগ্রাম ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা এই যাযাবর জনগোষ্ঠীর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। “মনতং” নামে পরিচিত এ জনগোষ্ঠীর আগমন ১৬৩৮ সালে আরাকান থেকে ঢাকায়। পরবর্তীতে তারা দেশের বিভিন্ন নদীবিধৌত অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমানে তারা নদীর তীর, নৌকা বা উঁচু মাচায় বসতি গড়ে জীবনযাপন করছে। সোনাপুর বেদেপল্লীতেও বেদে সম্প্রদায়ের মানুষ তাদের ঐতিহ্য ধরে রেখে বসবাস করছে। এখানে তারা মূলত সাপুড়িয়া ও মাল - এই দুই সমাজে বিভক্ত। সাপুড়িয়ারা সাপের খেলা প্রদর্শন করে জীবিকা নির্বাহ করে, আর মাল সম্প্রদায় ঝাড়ফুঁক, সিঙ্গা লাগানো সহ বিভিন্ন লোকজ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আয় করে। পেশাগত ভিন্নতা থাকলেও তাদের সামাজিক বন্ধন ও সংস্কৃতি একসূত্রে গাঁথা। সমাবেশে বক্তারা এ ধরনের সম্প্রীতি সমাবেশ আরও বেশি আয়োজনের আহ্বান জানান এবং পার¯পরিক বোঝাপড়া, সম্মান ও সহাবস্থানের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বেদে সম্প্রদায়ের জীবন চিত্র তুলে ধরতে সাপের খেলা, বিন বাজানো এবং সিঙ্গা লাগানো প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাপখেলা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ওমর আলী শেখ ও তার দল, দ্বিতীয় হন রিপু বেগম ও ববিতা এবং তৃতীয় হন ওয়াহিদা ও স্বরমিনা। বিন বাজানো প্রতিযোগিতায় বিজয়ী হন জহিরুল ইসলাম এবং সিঙ্গা লাগানো প্রতিযোগিতায় বিজয়ী হন জহিরুন বিবি ও জারন বিবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী