সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৭:১৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৭:১৬:৫০ পূর্বাহ্ন
জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল বণিক। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সন্তোষ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রণয় কান্তি সূত্রধর, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু, রামকৃষ্ণ কথামৃত পরিষদের জগন্নাথপুর উপজেলা সভাপতি ডা. দিব্য রঞ্জন দে, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু ও সাধারণ স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। সঞ্চালনায় ছিলেন বিভাস দে, দীপক দে ও অমিত দেব। প্রধান অতিথির বক্তব্যে বিমল বণিক বলেন, সনাতনী সম্প্রদায়ের মানুষ যেন আর কোনো বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। দেশে গণতান্ত্রিক পরিবেশে সকল নাগরিকের সমমর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার পাশাপাশি চাকরিসহ সব ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে বিজন কুমার দেব এবং সাধারণ সম্পাদক হিসেবে বিভাস দে নির্বাচিত হন। এছাড়া জগন্নাথপুর পৌর শাখার সভাপতি হিসেবে প্রদীপ সূত্রধর ও সাধারণ সম্পাদক হিসেবে দীপক দেবকে আগামী দুই বছরের জন্য মনোনীত করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স