সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

তাহিরপুর সীমান্তে অনুষ্ঠিত হলো সিলেট প্রেসবিটারিয়ানের বিভাগীয় সভা

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৬:৫৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৭:০০:০৮ অপরাহ্ন
তাহিরপুর সীমান্তে অনুষ্ঠিত হলো সিলেট প্রেসবিটারিয়ানের বিভাগীয় সভা
স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার কড়ইগড়া প্রেসবিটারিয়ান চার্চে সিলেট প্রেসবিটারিয়ানের (সিনড) বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ কড়ইগড়ায় অনুষ্ঠিত সাধারণ সভায় সিলেট বিভাগের বিভিন্ন চার্চের শতাধিক প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন। ২৭ মার্চ উদ্বোধনের পর শুরুর পর আজ ২৯ মার্চ রবিবার তিনদিনব্যাপী অনুষ্ঠানের শেষ হবে।
শনিবারের সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এতে উপস্থিত ডেলিগেট ও অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে কথা বলেন। উপস্থিত অতিথি, ডেলিগেট, সদস্যদের মতামতের ভিত্তিতে চার কর্মকর্তাসহ ১১ সদস্যবিশিষ্ট ২০২৬-২০২৭ এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিনডের মডারেটর রেভারেন্ড যাকোব কিস্কু এবং সঞ্চালনা করেন সিনডের সাধারণ সম্পাদক শংকর মারাক।
নবগঠিত কমিটির চার কর্মকর্তা হলেন, রেভারেন্ড যাকোব কিস্কু, সাধারণ সম্পাদক শংকর মারাক, যুগ্ম সম্পাদক পিলা পতমি ও কোষাধ্যক্ষ মিচেল রাস্কি। কমিটির সদস্যর হলেন সুমেন বেস্রা, রুবেন কিস্কু, ডেকোন সুকুমার মারাক, রেভারেন্ড নির্মল মারাক, সুলই সাংমা, এন্ড্রু জুয়েল সলোমার, প্রফেসর পাস্তার দানিয়েল বেস্রা, ডেকোন যোহন বেস্রা, তুরুন মারাক, সাজু মার্চিং ও ডেকোন বিমল বেস্রা। নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য দেন।
সভায় শ্রীমঙ্গল, মাধবপুর, কড়ইগড়া, রাজাই, জানপুর, সুনামগঞ্জের মোগাইপাড় ও দোয়ারাবাজারের ঝুমগাঁও চার্চসহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন। প্রতিনিধিরা তাদের চার্চের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শংকর মারাক বলেন, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশি এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল মানুষের সঙ্গে একযোগে কাজ করে তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে চার্চের কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি সাধারণ সভায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান।
এদিকে সাধারণসভা শেষে আজ রবিবার বিশেষ প্রার্থনার মাধ্যমে শেষ হবে তিনদিন ব্যাপী সিলেট প্রেসবিটারিয়ানের (সিনড) বার্ষিক সাধারণ সভা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী