সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

মোহনপুরে গ্রামবাসীর চাপে মাদক কারবারিদের নতি স্বীকার, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১২:৫২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:৫২:৪৯ পূর্বাহ্ন
মোহনপুরে গ্রামবাসীর চাপে মাদক কারবারিদের নতি স্বীকার, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার
স্টাফ রিপোর্টার :: গ্রামবাসীর আল্টিমেটামের পর মাদক কারবার ও সেবন ছাড়ার অঙ্গীকার করেছে মোহনপুর এলাকার অভিযুক্ত মাদককারবারি ও সেবনকারীরা। শনিবার ২৮ মার্চ গ্রামের পুরাতন লঞ্চঘাটে অনুষ্ঠিত মোহনপুর মাদকপ্রতিরোধ কমিটির সভায় প্রতিশ্রুতি দেন অভিযুক্তরা। সভায় গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন। গ্রামের মুরুব্বি, সাবেক ইউপি সদস্য এবং মোহনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও কমিটির সেক্রেটারি এবং মোহনপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন গ্রামের বাসিন্দা সাংবাদিক শামস শামীম, ইউপি সদস্য নূরুল আমিন, আকিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জিয়াউল হক, মজর আহমদ সাজু, জমির আলী, রইসুজ্জামান, মাওলানা শামছুল ইসলাম, আলিম উদ্দিন, হেলাল আহমদ জুয়েল, মোহাম্মদ আলী প্রমুখ। উল্লেখ্য গত সোমবার মোহনপুর সালিশ কমিটি মাদকপ্রতিরোধে জরুরি সভা ডাকেন। সভায় গ্রাম ও এলাকার সচেতন মানুষদের কাছ থেকে তথ্যপ্রমাণ নিয়ে সভার উপস্থিত হাজারো মানুষের সামনেই এলাকার মাদক কারবারিদের তালিকা করা হয়। সভায় ভুক্তভোগীরা মাদক কারবারিদের দ্বারা নিপীড়নের ঘটনা তুলে ধরেন। পাশাপাশি মাদক কারবারিদের কার্যক্রমের প্রতিবাদ করায় আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় অসৎ সদস্য মাদক কারবারিদের কথায় তাদেরকে হয়রানি করেন এমন অভিযোগ আসে। এদিকে গত সোমবার মাদককারবারিদের চিহ্নিত করার পর মোহনপুর মাদকপ্রতিরোধে কমিটি গ্রামের সচেতন মানুষদের নিয়ে যাচাই-বাছাইয়ে নামে। তারা যাচাই-বাছাই করে নানা তথ্যপ্রমাণ সংগ্রহ করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করে। প্রথম সভায় চিহ্নিত মাদক কারবারিদের শনিবার এসে গ্রামের সভায় সংশোধন হওয়ার ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দেয়া হয়েছিল। এই আল্টিমেটামের আলোকে ২৮ মার্চ শনিবার মাদকপ্রতিরোধ কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেই আল্টিমেটাম পাওয়া অভিযুক্ত মাদক কারবারিরা আর মাদক কারবার করবেনা মর্মে অঙ্গীকার এবং ক্ষমা প্রার্থনা করে। ভবিষ্যতে করলে এবং তা প্রমাণিত হলে গ্রামবাসী তাদেরকে প্রশাসনের মাধ্যমে কঠিন শাস্তির মুখোমুখি করবেন বলে হুঁশিয়ারি করেন। যেসব অভিযুক্তরা মাদক কারবার থেকে দূরে থাকার অঙ্গীকার করেন তারা হলেন রেজাউল, সাব্বির, কাসেম, সহিবুর, বাবলু, দুলাল, সালমান শাহ, আলী আহমদ, মহিবুর, তাজির উদ্দিন, শাহিন প্রমুখ। তবে কয়েকজন কারবার না করলেও মাদককারবারিদের সহযোগিতা করায় তারাও ক্ষমা চান। সালিশে উপস্থিত প্রধান অতিথি ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল হক বলেন, মোহনপুর গ্রামবাসী দেখিয়ে দিয়েছে ঐক্য থাকলে মাদক কারবারিরা যতই প্রভাবশালী হোকনা কেন জনতার শক্তির কাছে তারা তুচ্ছ। কারবারিদের তালিকা করে, তা যাচাই করে প্রমাণ সাপেক্ষে তাদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। আল্টিমেটাম মেনে তারা সভায় এসে প্রকাশ্যে সংশোধিত হবে এবং ভবিষ্যতে করবেনা সালিশে কথা দিয়েছে। আমরা তাদের নজরদারিতে রাখবো। তারা আবারও মাদকে যুক্ত হলে আমরা আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তিনি বলেন, যুবসমাজকে রক্ষার জন্যই মোহনপুর গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছেন তাতে অন্যান্য এলাকাবাসীও উৎসাহিত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী