সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার
সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জে বিএনপি নেতার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১২:৩১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:৩১:১৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে বিএনপি নেতার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারের আঙ্গুর মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে বিএনপি নেতা মোহাম্মদ আলীকে হত্যার চেষ্টা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং বিএনপি নেতা আব্দুল মমিনসহ এলাকার সালিশ ব্যক্তিদের মানহানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের মুক্তারপাড়াস্থ সুনামকণ্ঠের কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বিএনপি নেতার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আব্দুল মমিন বলেন, তিনি পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আমৃত্যু সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিকবার মামলা ও হামলার শিকার হয়েছেন। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী এবং প্রায় ৪০ বছর ধরে পাথারিয়া বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। তিনি জানান, গত ২২ মার্চ সন্ধ্যায় পাথারিয়া বাজারে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার চাচাতো ভাই বিএনপি নেতা মোহাম্মদ আলীর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। এ সময় তার বাড়িঘর ভাঙচুর ও ব্যাপক লুটপাট করা হয়। অভিযোগ করা হয়, সুতারগাঁও এলাকার আঙ্গুর মিয়া ও তার লোকজন এ হামলায় জড়িত। আব্দুল মমিন আরও বলেন, ঘটনার কয়েকদিন আগে আঙ্গুর মিয়ার ভাগ্নে জাবেদ পাথারিয়া গ্রামের লোকজনকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালাগাল করেন। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বিরোধ সৃষ্টি হলে তিনি বিষয়টি সমাধানে সালিশের উদ্যোগ নেন। কিন্তু ঘটনার দিন সালিশ না মেনে আঙ্গুর মিয়ার লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলায় লিপ্ত হয়। এতে মোহাম্মদ আলীসহ কয়েকজন গুরুতর আহত হন। মোহাম্মদ আলীর গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা হলে তিনি বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সম্প্রতি আঙ্গুর মিয়া ও তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার করছেন বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আঙ্গুর মিয়া ও তার লোকজনের এসব কর্মকা-ের তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা ও স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, গ্রাম পঞ্চায়েত প্রধান তারা মিয়া, আব্দুল কাহার, জাবেদ মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স