সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১১:৩৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১১:৩৮:৫০ অপরাহ্ন
গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে গণধর্ষণ মামলার প্রধান আসামি অমল দাসকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ সূত্র জানায়, গ্রেপ্তার অমল দাস (৪০) দোয়ারাবাজার উপজেলার ডুমবন্দ গ্রামের বাসিন্দা। তিনি ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকার বাসিন্দা। পারিবারিক কলহের কারণে তিনি গত চার বছর ধরে স্বামীর কাছ থেকে আলাদা হয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত ১৮ মার্চ সন্ধ্যায় অমল দাস তাকে ফোন করে ওয়েজখালি পেট্রোল পা¤েপ ডেকে নেন। সেখান থেকে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে রাতভর একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরদিন সকালে অসুস্থ অবস্থায় ওই নারীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। র‌্যাব জানায়, ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করা হয় এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অমল দাসকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি