সুনামগঞ্জ , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হক সুপার মার্কেটসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ যুবকের সলিল সমাধি জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নলুয়ার হাওরের বাঁধ ঝুঁকিতে, ফসলহানির শঙ্কায় কৃষক ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ জ্বালানি তেলের মজুত ঠেকাতে বিজিবি মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদার সুনামগঞ্জের কৃতী সন্তান দিলারা হাফিজ আর নেই বাঁধে অনিয়মে জড়িতদের ছাড় নয় পাউবো, ইউএনও ও পিআইসিদের জবাবদিহির নির্দেশ মহান স্বাধীনতা দিবস উদযাপিত বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ পর্যটক পেটানো সেই বাচ্চু মেম্বার গ্রেপ্তার প্রায় ২৫ কোটি টাকার গাছ মাত্র ১ কোটিতে বিক্রি! ৫০ টাকা নিয়ে দ্বন্দ্ব : জগন্নাথপুরে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ ৩ বসতবাড়ি,গবাদিপশু ও নগদ টাকাসহ পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি ভারি বৃষ্টিতে নড়বড়ে বাঁধ, শঙ্কায় কৃষক আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুনামগঞ্জ সদরে প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় কাজ করতে চান মো. আবুল হায়াত শান্তিগঞ্জ থেকে শিমুলবাগান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হতাহত ‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ

অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৯:১০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৯:১০:৩৬ পূর্বাহ্ন
অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ১
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা বাজার থেকে বৃহ¯পতিবার সন্ধ্যায় অপহৃত কিশোরী (১৫) কে উদ্ধার ও মামলার প্রধান আসামি নূরে আলম মানিক (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এসআই মো. সাব্বির হোসেন বলেন, এক কিশোরী (১৫)কে অপহরণের অভিযোগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কিশোরীর বাবা বাদী হয়ে উপজেলার ভাটগাঁও গ্রামের নূরে আলম মানিকসহ সাতজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। অপহৃত কিশোরী ও মামলার প্রধান আসামি মানিক বেশ কিছুদিন ঢাকায় অবস্থান করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দুজন ধর্মপাশা বাজারে আসেন। প্রযুক্তির সহায়তা নিয়ে বৃহ¯পতিবার সন্ধ্যা সাতটার দিকে ধর্মপাশা বাজার থেকে মামলার প্রধান আসামিকে গ্রেফতার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হক সুপার মার্কেটসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড

হক সুপার মার্কেটসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড