সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সুবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৯:০৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৯:২৮:৫৪ পূর্বাহ্ন
সুবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার (২৭ মার্চ) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ¯œাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। এক ঘণ্টার এই পরীক্ষায় ২৪৯ জন পরীক্ষার্থী উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৪৯ জন। যা মোট পরীক্ষার্থীর ৫৯.৮৩ শতাংশ। নির্বিঘেœ পরীক্ষা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ছিল। পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ভালো ফলাফলের প্রত্যাশা রয়েছে তাদের। সোমা রায় ও আদিলুর রহমান নামের দুই পরীক্ষার্থী জানিয়েছেন, পরীক্ষার প্রশ্নের মান খুবই স্ট্যান্ডার্ড ছিল। পারিপার্শ্বিক পরিবেশও সুন্দর ছিল যা তাদের পরীক্ষায় খুবই সহায়ক ভূমিকা পালন করেছে। ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা তাদের। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আবদুল লতিফ জানান, আজকের পরীক্ষায় ১শ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ২৪৯ জন পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ১৪৯ জন পরীক্ষা দিয়েছেন। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ ও ১০ এপ্রিল পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বি (মানবিক) ও এ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা। বি ইউনিটে ১ হাজার ৬৫ ও এ ইউনিটে ৩ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, এ বছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন প্রায় সাড়ে ১৩ হাজার। বরাবরের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতেই গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতি পরীক্ষার দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স