সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

পৌর কিচেন মার্কেটের দুরবস্থা, ব্যবসায়ীরা উদ্বিগ্ন

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৯:০৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৯:০৮:১১ পূর্বাহ্ন
পৌর কিচেন মার্কেটের দুরবস্থা, ব্যবসায়ীরা উদ্বিগ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের কিচেন মার্কেটের দ্বিতীয় তলার দীর্ঘদিনের দুরবস্থায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, মার্কেটটির দ্বিতীয় তলা ময়লা-আবর্জনায় ভরে গেছে এবং সেখানে নানা অসামাজিক কার্যকলাপেরও বিস্তার ঘটেছে, যা ব্যবসার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে মার্কেটটির দ্বিতীয় তলাকে ব্যবসার উপযোগী করে গড়ে তোলার দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু একাধিকবার পৌর কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। কাঁচাবাজার সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুমন মিয়া বলেন, প্রায় দেড় বছর ধরে একই অবস্থা বিরাজ করছে। আমরা একাধিকবার পৌর কর্তৃপক্ষের কাছে গিয়েছি, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সমিতির পক্ষ থেকে টাকা দেওয়ার পরও উন্নয়নের কোনো কাজ হয়নি। দ্রুত সংস্কার না হলে ব্যবসায়ীদের নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবো। তিনি আরও বলেন, মার্কেটের বর্তমান নাজুক পরিস্থিতিতে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে এবং এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি কৃষ্ণ পাল বলেন, পৌর প্রশাসকদের বারবার বদলির কারণে উন্নয়ন কাজে কিছুটা বিঘœ ঘটেছে। তবে খুব শিগগিরই কিচেন মার্কেটের দ্বিতীয় তলা সংস্কার করে ব্যবসার উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স