সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
কঠোর হুঁশিয়ারি এমপি কামরুজ্জামান কামরুলের

বাঁধে অনিয়মে জড়িতদের ছাড় নয় পাউবো, ইউএনও ও পিআইসিদের জবাবদিহির নির্দেশ

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৯:০৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৯:০৫:৫১ পূর্বাহ্ন
বাঁধে অনিয়মে জড়িতদের ছাড় নয় পাউবো, ইউএনও ও পিআইসিদের জবাবদিহির নির্দেশ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় ফসলরক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, প্রয়োজনে আমরাও কঠোর হতে পারি। আমাদেরকে সে পরিস্থিতিতে যেতে বাধ্য করবেন না। শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার আলমখালী বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি পাউবো’র কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পিআইসি সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন। এমপি কামরুল অভিযোগ করে বলেন, ইউএনও’র নাম ব্যবহার করে অনিয়ম করা হচ্ছে, অথচ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তিনি ইউএনও’র উদ্দেশ্যে বলেন, অন্য কোনো পিআইসি হলে ঠিকই জরিমানা করা হতো। এতে মনে হচ্ছে বিষয়টি সম্পর্কে আপনি অবগত আছেন। তিনি স্পষ্ট করে জানান, কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, তাহিরপুরে যারা চাকরি করতে আসে, তাদের টাকা দিয়ে আসতে হয় - এ ধরনের অভিযোগ রয়েছে। এখন অনিয়ম করলে টাকা দিয়েই বিদায় নিতে হবে। কেউ অনিয়ম করে এখানে টিকে থাকতে পারবে না। ফসলরক্ষা বাঁধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পাহাড়ি ঢলের পানিতে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। পিআইসিদের উদ্দেশ্যে তিনি বলেন, চেক উত্তোলনের সময় কোনো ধরনের অর্থ কাটাকাটি বা অনিয়ম হলে তারও জবাবদিহি করতে হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, সুনামগঞ্জ পাউবো’র প্রকৌশলী মামুন হাওলাদার, থানার ওসি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় নেতাকর্মী ও হাওরপাড়ের কৃষকরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স