সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন

মহান স্বাধীনতা দিবস উদযাপিত বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৯:০১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৯:০১:২৯ পূর্বাহ্ন
মহান স্বাধীনতা দিবস উদযাপিত বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ
সুনামকণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জের উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মৃতিফলকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। গত বৃহ¯পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, পিপিএমসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পরে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু