সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ

পর্যটক পেটানো সেই বাচ্চু মেম্বার গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৮:৫৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৮:৫৫:৪৩ পূর্বাহ্ন
পর্যটক পেটানো সেই বাচ্চু মেম্বার গ্রেপ্তার
স্টাফ রিপোর্টর :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা সীমান্ত এলাকায় অবস্থিত ‘বাচ্চু নগর’ পর্যটন স্পটে দর্শনার্থীদের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত এবং ওই স্পটের স্বত্বাধিকারী বাচ্চু মিয়া শিকদার ওরফে বাচ্চু মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন কামারভিটা গ্রামের আক্কাস আলী তার স্বজনদের নিয়ে ওই পর্যটন কেন্দ্রে ঘুরতে যান। সেখানে নির্ধারিত ২০ টাকা প্রবেশ ফি’র পরিবর্তে সংশ্লিষ্টরা জনপ্রতি ৬০ টাকা দাবি করে। এই অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদ করায় পর্যটন স্পটের কর্মচারীদের সাথে দর্শনার্থীদের বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে পর্যটন কেন্দ্রের মালিক বাচ্চু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দর্শনার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। এই মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে ভুক্তভোগী আক্কাস আলী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার ভোরে বাচ্চু মেম্বারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ফি আদায় এবং দর্শনার্থীদের মারধরের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে