সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

মোহনপুরে মাদকের বিরুদ্ধে জুমআর নামাজে ইমামদের বয়ান

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৫৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৫৩:০৮ অপরাহ্ন
মোহনপুরে মাদকের বিরুদ্ধে জুমআর নামাজে ইমামদের বয়ান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জুমআর নামাজে মাদকবিরোধী বয়ান করেছেন বিভিন্ন মসজিদের ইমামগণ। গতকাল শুক্রবার মোহনপুর মাদক প্রতিরোধ কমিটির আহ্বানে সাড়া দিয়ে তারা এ বয়ান করেন। জুমার খুতবা ও বয়ানে ইমামগণ মাদকের ভয়াবহতা, সামাজিক ও পারিবারিক ক্ষতি, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাদকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, কুফল এবং যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। ইমামগণ বয়ানে বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উল্লেখ্য, সম্প্রতি মোহনপুর সালিশ কমিটি মাদক প্রতিরোধে একটি সভা করে। সভায় উপস্থিত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি মাদক প্রতিরোধ কমিটি গঠন করে দেন। কমিটি গঠনের পর যুবসমাজকে মাদক থেকে ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকার মাদক কারবারিদের এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে অনুষ্ঠিত এক সভায় কয়েকজন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় উপস্থিত হয়ে নিজেদের ভুল স্বীকার করে অনুতপ্ত হন এবং মাদক বিক্রি থেকে সরে এসে ভালো পথে চলার প্রতিশ্রুতি দেন। তারা সভায় এলাকার আরও কয়েকজন মাদক কারবারি ও ডিলারের নাম প্রকাশ করেন। মোহনপুর মাদরাসার মুহতামিম মাওলানা শামছুল ইসলাম বলেন, মাদক প্রতিরোধে এ ধরনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগ অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে। আমাদের গ্রামের মুরুব্বি ও যুবকেরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তারা শুক্রবার খুতবার আগে সাপ্তাহিক বয়ানে মাদকের কুফল নিয়ে কথা বলতে অনুরোধ করেছিলেন। আমরা সেটা করেছি। মোহনপুর মাদকপ্রতিরোধ কমিটির উপদেষ্টা সাংবাদিক শামস শামীম বলেন, মোহনপুরে মাদকের বিরুদ্ধে নবীন-প্রবীণের জাগরণ ঘটেছে। যা দেখে অন্যান্য এলাকার মানুষও উজ্জীবিত হয়ে নিজেদের এলাকা মাদকমুক্ত করতে উৎসাহী হচ্ছেন। মাদকের বিরুদ্ধে এই সামাজিক জাগরণ অব্যাহত থাকলে, জনপ্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করলে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অবশ্যই সফল হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স