সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বাউল সম্রাট হাওর বাসীকে গৌরবান্বিত করেছেন: নাছির চৌধুরী এমপি

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৩৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৯:৩৮:২২ অপরাহ্ন
বাউল সম্রাট হাওর বাসীকে গৌরবান্বিত করেছেন: নাছির চৌধুরী এমপি
সামছুল ইসলাম সরদার::
চারিদিকে সবুজের সমারোহ,বসন্তের মৃদুমন্দ বাতাসে দুলছে হাওরের সোনালী ফসল,মনমাতানো মনোরম পরিবেশে শুক্রবার মেঘলা রাতে গানে গানে উদ্বোধন করা হয় দুই দিন ব্যাপী বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব।
রাত ৮ টার দিকে উজান ধলের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক অসীম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।
তিনি বলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম হাওর পাড়ে জন্ম নিয়ে ও নিজ অধ্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি আজ শুধু আমাদের নয়, সারা দেশের গর্ব, তাঁর লোক সংগীত সারা বিশ্বে সমাধিত, তিনি আমাদের হাওর বাসীকে গৌরবান্বিত করেছেন। তাঁর কৃর্তি ও স্মৃতিকে ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। তাঁর কর্ম তাকে আজীবন বাঁচিয়ে রাখবে আমাদের হৃদয়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনি পেশার জনগন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আগে কি সুন্দর দিন কাটাইতাম, বসন্তে বাতাসে সইগো বসন্তে বাতাসে, কেনো পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যতি সহ রাতভর বাউল সম্রাট আব্দুল করিম কালজয়ী গান পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর