সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

৩ বসতবাড়ি,গবাদিপশু ও নগদ টাকাসহ পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৫:৫৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৫:৫৬:১৩ অপরাহ্ন
৩ বসতবাড়ি,গবাদিপশু ও নগদ টাকাসহ পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি
স্টাফ রিপোটার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের বসত ঘর,গবাদিপশু,নগদ টাকাসহ মুল্যবান জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবী পরিবারর গুলোর। ঐসব পরিবার গুলো সব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মোঃ জাবেদ আলী,আলম মিয়া ও সজিব মিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসী জানান,তিনটি পরিবার চারটি ঘরে বসবাস করতো। বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তিনটি পরিবারের সকল সদস্যরা জীবন বাঁচাতে কোনো রখমে বের হওয়ায় প্রাণে বেঁচে গেলেও ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। এলাকাবাসী মিলে আগুন নেভাতে পারলেও বাড়িটির ভেতরে থাকা নগদ টাকা,তিনটি গবাদি পশুসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ ভস্মীভূত গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রশাসন দ্রুত সহযোগিতা করার আহবান জানানো হয়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাবেদ আলী,আলম মিয়া ও সজিব মিয়া জানান, হঠাৎ করেই আগুন লেগে যায়। কোনো রখমে সবার জীবন রক্ষা পেলেও আগুনে গোয়াল ঘরে থাকা ৩ টি গবাদি পশু, হাঁস-মুরগি, মজুদকৃত ধান-চাল এবং ঘরের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এখন আমরা একেবারেই পথ বসে গেছি। খোলা আকাশের নিচে অবস্থান করছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া জানান, তিনটি কৃষক পরিবার মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে গেল। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই বিপদে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।

তাহিরপুর উপজেলার প্রকল্প বাস্তবতা কর্মকর্তা মোহাম্মদ মহিবুল ইসলাম জানিয়েছেন এই বিষয়ে খোঁজ খবর নিয়ে ক্ষতি গ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী