সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৫:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৫:৫১:৪০ অপরাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সম্প্রতি স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত "জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা" শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমার নাম জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমি একজন ইতালি প্রবাসী। আমার নিজস্ব মালিকানাধীন বাড়ি অবৈধভাবে দখল করে রেখেছে একটি চক্র। আমি দেশে আসলেই এই চক্রটি আমার নিকট অবৈধভাবে চাঁদা দাবি করে এবং বিভিন্ন সময় আমাকে ভয়ভীতি প্রদর্শনসহ শারীরিক হামলার চেষ্টা চালায়। ১৫/০৩/২০২৬ ইংরেজি রোজ রবিবার রাত সময় ৯টার পরে সুন্দর আলী ও তার লোকজন আমার বড়ভাই কামাল উদ্দিনের ওপর হত্যার উদ্দেশ্য হামলা চালায় এবং গুরুতর আহত করে। এমন অবস্থায় আমার ভাইকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয় এবং জামালগঞ্জ খানায় সাধারণ ডায়েরি করা হয়। সাধারণ ডায়েরি করায় অবৈধ দখলদার চক্র আমার বাড়িতে হামলা এবং প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি ঘটনার ইন্ধনদাতাগণ আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং স্থানীয় পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকৃতপক্ষে, আমি নিজেই তাদের অবৈধ দখল, চাঁদাবাজি ও হামলার শিকার।
উক্ত বিষয়ে আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা দায়ের করেছি এবং বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও উভয়পক্ষের মধ্যে আপোষ-মীমাংসার আলোচনা চলমান থাকা অবস্থায় এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করা অত্যন্ত সুঃখজনক ও উদ্দেশ্যমূলক।
এ ধরনের ভিত্তিহীন সংবাদ আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছে এবং আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা মাত্র। অতএব, সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি যে, যথাযথ তদন্ত ব্যতিরেকে প্রকাশিত উক্ত মিথ্যা সংবাদের সংশোধন ও প্রত্যাহার দ্রুত প্রকাশ করা হোক। অন্যথায়, আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।

নাজিম উদ্দীন কান্দাগাঁও।
জামালগঞ্জ, সুনামগঞ্জ। 
​​​[বিজ্ঞাপনা]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স