সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে : এমপি কয়ছর আহমদ

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৯:২৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৯:২৩:৩০ পূর্বাহ্ন
দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে : এমপি কয়ছর আহমদ
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর আহমদ বলেছেন, ১৯৭১ সালে অদম্য সাহস নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন তিনি স্বাধীনতা ঘোষণা না করলে আরো অনেক মানুষকে শহীদ হতে হতো। তখনকার সময়ে রাজনৈতিক ব্যর্থতার কারণে দেশে এমন নির্মম হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। এ সময় দেশের মুক্তিকামী মানুষ রুখে দাঁড়িছিলেন বলে দেশ স্বাধীন হয়েছিল। দেশ স্বাধীন হলেও পারজিত শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় ও দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। ৭১ এর রণাঙ্গণে যাঁরা যুদ্ধ করেছিলেন, তাদের মধ্যে অনেকে এখনো মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। বর্তমান সরকার এসব বঞ্চিত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে স্বীকৃতি প্রদান করবে। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দেশ স্বাধীনের এতো বছর পরও এখনো গণহত্যা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন বক্তারা। জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রকৌশলী (এলজিইড) সোহরাব হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতা মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল খয়ের, উপজেলা আবাসিক উপ-প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার হুসাইন আহমদ, উপজেলার ফায়ার সার্ভিসের মুর্শেদ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমণি সিংহ, সাংস্কৃতিক সংগঠক কুশল রায়, সাংবাদিক তৈয়বুর রহমান, শাহ ফুজায়েল আহমদ, মাহবুব হোসেন, বিএনপি নেতা আলিফ মিয়া, দিলু মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন