সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জগন্নাথপুরে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৯:২১:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৯:২১:৫২ পূর্বাহ্ন
জগন্নাথপুরে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ সোমবার উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সাচায়ানী গ্রামের বাসিন্দা যুবদল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে অপপ্রচার করেন একই গ্রামের এক নারী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের সালিশি ব্যক্তি আজক আলীর সভাপতিত্বে ও একতার মিয়ার সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুর মিয়া। এতে গ্রামের সম্মানীয় ব্যক্তি যুবদল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে ওই নারী কর্তৃক অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তার কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বি আবদুল খালিক, আরশ মিয়া, প্রবাসী শামসুল ইসলাম, দিলোয়ার হোসেন, মধু মিয়া, শিব্বির মিয়া, আব্বাস মিয়া, রঞ্জু দাস, তারিক মিয়া, ছালিক মিয়া, গোলাম রব্বানী, দুদু মিয়া, মুহিবুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স