সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

সুনামগঞ্জ সদরে প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় কাজ করতে চান মো. আবুল হায়াত

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০১:৪৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০১:৪৪:১২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদরে প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় কাজ করতে চান মো. আবুল হায়াত
স্টাফ রিপোর্টার::
আসন্ন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও জনবান্ধব নেতা মো. আবুল হায়াত-কে ঘিরে ডালপালা মেলছে সাধারণ মানুষের নতুন স্বপ্ন। বিশেষ করে সুনামগঞ্জ সদর  উপজেলার দুর্গম ও প্রান্তিক জনপদের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নের অঙ্গীকার করেছেন তিনি। ‎
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বলেন, "আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ এবং প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করা। সুনামগঞ্জ সদরের প্রতিটি গ্রাম ও অবহেলিত জনপদকে শহরের সুযোগ-সুবিধার আওতায় আনাই আমার প্রধান লক্ষ্য। ‎
জনগণের প্রত্যাশা ও আবুল হায়াতের প্রতিশ্রুতি: সুনামগঞ্জ সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটাররা একজন শিক্ষিত ও আধুনিক মনস্ক নেতৃত্ব খুঁজছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, মো. আবুল হায়াত একজন সফল ব্যবসায়ী হিসেবে যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন, তেমনি রাজনীতিবিদ হিসেবেও তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থাকেন। ‎

এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‎​"আমি কেবল পদের জন্য নয়, বরং শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হতে চাই। বীর মুক্তিযোদ্ধারা যে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রকৃত সম্মান তখনই হবে যখন আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে পারব। আমি চাই সুনামগঞ্জ সদর উপজেলা হবে একটি আদর্শ ও স্বনির্ভর জনপদ।
তিনি আরও বলেন, ২৬শে মার্চ আমাদের গৌরবের দিন। এই দিনে আমরা শপথ নিতে চাই দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি সমৃদ্ধ উপজেলা গড়ার। তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এবং সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স