সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ০৬:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ০৬:৫৮:২৫ অপরাহ্ন
‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ
স্টাফ রিপোর্টার::
‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কান্দাগাঁও গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুন্দর আলী (৬৪) নামে একজন। ‎এব্যাপারে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। ‎
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকালে বাদী শাহজাহানের পিতা মোঃ সুন্দর আলী (৬৪) ফজর নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ নাজিম উদ্দিন ও তার দলবল নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে সুন্দর আলীর ওপর হামলা চালায়।
এসময় অভিযুক্তরা লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করেন। ‎এ ঘটনায় আহত মোঃ সুন্দর আলীকে (৬৪) উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ‎অভিযোগকারী আরও জানান, বিবাদী নাজিম উদ্দিনের সাথে দীর্ঘদিন যাবত তাদের পূর্ব শত্রুতার জের রয়েছে। সেই জের থেকেই তারা সুন্দর আলীর পরিবারের ক্ষতি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে একা পেয়ে সুন্দর আলীর উপর এই হামলা চালানো হয়। ‎এছাড়াও বর্তমানে হামলাকারীরা তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ‎
এ বিষয়ে জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক ‎পঙ্কজ ঘোষ জানান, থানায় অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী