সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

‎উত্তর কামলাবাজ যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৩-২০২৬ ০৯:০৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৬ ০৯:০৬:১০ অপরাহ্ন
‎উত্তর কামলাবাজ যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
‎জামালগঞ্জের উত্তর কামলাবাজ গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে "উত্তর কামলাবাজ যুব সমাজের" উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (বিকেলে) উত্তর কামলাবাজ গ্রামের মিছির আলীর অটো রাইস মিল মাঠে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।  ‎

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মিসির আলী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মানিক মিয়া। আয়োজনটি সফল করতে যুব সমাজের সদস্যরা দিনব্যাপী নিরলসভাবে কাজ করেন এবং আগত অতিথিদের আন্তরিকভাবে আপ্যায়ন করেন। ‎

ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভরপুর। ‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা, সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি এবং সকল শ্রেণির মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন জোরদার করার লক্ষ্যেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় রেখে তাদেরও এই আয়োজনে সম্পৃক্ত করা হয়। ‎
অনুষ্ঠানে প্রায় কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ‎
উপস্থিত অতিথিরা এমন মানবিক ও সামাজিক উদ্যোগের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‎
‎সব মিলিয়ে উত্তর কামলাবাজ যুব সমাজের এই ইফতার মাহফিলটি ছিল এক মিলনমেলা, যেখানে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী