সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:০৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:০৭:৪৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে প্রবাস ফেরত ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জামালগঞ্জ প্রবাসবন্ধু ফোরাম। জামালগঞ্জ প্রবাসবন্ধু ফোরামের উদ্যোগে তাদের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে বাছাই করে ৮ জন বিদেশ ফেরতকে ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণকালে সংগঠনটির সভাপতি মো. আফছার উদ্দিন জানান, বিদেশ ফেরত অনেক কর্মী দেশে ফিরে এসে নানা রকম সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাদের পাশে দাঁড়ানো ও সমাজে পুনরায় স¤পৃক্ত করার লক্ষ্যে প্রবাসবন্ধু ফোরাম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে প্রবাসবন্ধু ফোরামের উদ্যোগে প্রবাস ফেরতদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রবাসবন্ধু ফোরামের সাধারণ স¤পাদক মো. রুবেল আহমেদ জানান, বিদেশ ফেরত অসহায় ও ক্ষতিগ্রস্তদের সমাজে পুনরেকত্রীকরণে সহায়তার লক্ষ্যেই প্রবাসবন্ধু ফোরামের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এরকম মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় প্রকল্পের জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার, প্রবাসবন্ধু ফোরাম জামালগঞ্জের সাংগঠনিক স¤পাদক মো. ইমান হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক বাদল কৃষ্ণ দাস, সদস্য সাইদুল ইসলাম ও রূপক দাশ (বাপ্টু) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স