সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

জমে উঠেছে ঈদ বাজার

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:০৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:০৪:৩৬ পূর্বাহ্ন
জমে উঠেছে ঈদ বাজার
সামছুল ইসলাম সরদার :: মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। এ অবস্থায় সুনামগঞ্জ জেলাজুড়ে জমে উঠেছে ঈদ বাজার। সুনামগঞ্জ শহরের অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানান, শুরু থেকেই জমজমাট কেনাকাটা চলছে, তবে নারী ও তরুণীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। কলেজ ছাত্রী লিপি ও সুমি বলেন, আমরা বিভিন্ন দোকান ঘুরে পছন্দের ড্রেস দেখে শেষ পর্যন্ত দুটি ড্রেস কিনেছি। মার্কেটের পরিবেশ খুবই সুন্দর ও নিরাপদ। মার্কেটগুলোতে সিসি ক্যামেরার আওতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফলে দিন-রাত নির্বিঘ্নে কেনাকাটা করতে পারছেন ক্রেতারা। বয়োজ্যেষ্ঠ রুফিয়া বেগম বলেন, মেয়ে ও নাতনিকে নিয়ে ঈদের জামা কিনতে এসেছি। তারা নিজেদের পছন্দমতো জামা কিনেছে। ছোট-বড় সব মার্কেটই সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের পরিবারের কয়েকজন প্রবাসে থাকেন, তারা টাকা পাঠানোর কারণে এবার স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছি। দিরাই বাজারের ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, একসময় হাওরাঞ্চলে ফালগুন-চৈত্র মাসে অভাব দেখা দিত। এখন সেই চিত্র বদলে গেছে। অধিকাংশ পরিবারের সদস্য বিদেশে থাকায় তারা ঈদে টাকা পাঠান। এতে করে গরিব-ধনী সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে। সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন বলেন, আমাদের মার্কেটে এখন ব্যাপক ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা ভালো চলছে। ঈদ যত ঘনিয়ে আসবে, কেনাকাটার পরিমাণ আরও বাড়বে। ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসীদের পাঠানো অর্থ ও স্থানীয় মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির কারণে এবারের ঈদ বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, যা সুনামগঞ্জ জেলার সার্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর