সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কারাগারে

  • আপলোড সময় : ২১-০৯-২০২৪ ০৯:১৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৪ ০৯:১৪:৩১ পূর্বাহ্ন
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান কারাগারে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমএ মান্নানকে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এমএ মান্নানকে আদালতে তোলার পর তার আইজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু ছুটির দিনে সংশ্লিষ্ট আদালত (দ্রুত বিচার ট্রাইব্যুনাল) বন্ধ থাকায় আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিক জামিন শুনানি না করে এমএ মান্নানকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহ¯পতিবার রাত ১০টার দিকে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান গ্রেফতার করে পুলিশ। এদিকে, বাদীপক্ষের আইনজীবী মো. মোশাহিদ আলী জানান, এমএ মান্নানকে আদালতে হাজির করার পর তাকে কারা হাজতে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট আদালতে তার জামিন শুনানিসহ অন্যান্য কার্যক্রম হবে। সুনামগঞ্জ সদর মডেল থানায় ২ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে করা মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওই মামলা হয়েছিল। সদর মডেল থানায় জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন। মামলার আসামির তালিকায় ২ নম্বরে এম এ মান্নানের নাম আছে। প্রধান আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা