সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:৩৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:৪০:১৮ পূর্বাহ্ন
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০
সুনামকণ্ঠ ডেস্ক :: শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সোমবার (১৬ মার্চ) ইরানের পুলিশ প্রধান এ তথ্য জানান। খবর আল-জাজিরার। ইরানের পুলিশ প্রধান আহমদরেজা রাডান বলেন, “উক্ত মামলার অর্ধেকই গুরুতর ঘটনার সঙ্গে সম্পর্কিত। যার মধ্যে রয়েছে লক্ষ্যবস্তুতে আঘাত করার তথ্যও। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ভিডিও ধারণ করে পাঠিয়েছে গ্রেফতারকৃত অনেকে।” তবে, কখন, কোথায় এবং কাদের কাদের গ্রেফতার করা হয়েছে তা তিনি স্পষ্ট করেননি। এর আগে গত রবিবার ইরানের বিভিন্ন গণমাধ্যম কয়েকটি প্রদেশ থেকে ডজনখানেক মানুষকে গ্রেফতারের কথা জানায়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ২০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে প্রাদেশিক প্রসিকিউটর অফিস। ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার তথ্য ইসরায়েলকে দেওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। আল-জাজিরা বলছে, উত্তর-পূর্ব ইরানে এখনও তুলনামূলকভাবে কম বিমান হামলা হয়েছে। তাসনিম নিউজ যে ২০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে সংবেদনশীল স্থান এবং অর্থনৈতিক অবকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এদিকে, ইরানি বাহিনী সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জেরার্ড আর. ফোর্ডকে সহায়তাকারী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হতে পারে। তাসনিম নিউজের তথ্য মতে, খতম আল‑আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র বলেছেন, “যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জেরার্ড আর. ফোর্ডের রেড সি-তে উপস্থিতি ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে একটি হুমকি হিসেবে বিবেচিত হয়।” অন্যদিকে, লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তাদের সবশেষ হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু