সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

আজ থেকে ঈদের ছুটি শুরু, টানা ৭ দিন বন্ধ থাকবে সরকারি অফিস

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:৩৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:৩৬:০৩ পূর্বাহ্ন
আজ থেকে ঈদের ছুটি শুরু, টানা ৭ দিন বন্ধ থাকবে সরকারি অফিস
সুনামকণ্ঠ ডেস্ক :: আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। সোমবার (১৬ মার্চ) সরকারি অফিস-আদালতের কার্যক্রম শেষ হওয়ার মধ্য দিয়ে টানা এক সপ্তাহের ছুটিতে গেল দেশ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে সব সরকারি প্রতিষ্ঠান। এর ফলে সচিবালয়সহ দেশের সব সরকারি অফিস-আদালতে ছুটির আমেজ শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে। এর সঙ্গে অতিরিক্ত ছুটি হিসেবে ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় সব মিলিয়ে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়েছে। ঘোষিত এ ছুটির সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স