সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:২৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:২৩:১০ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে ছানি অপারেশনসহ সাধারণ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়নে অবস্থিত মথুরকান্দি দারুল উলুম আল ফাতাহ হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উক্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুঃস্থ রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে সর্বমোট ৩২ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। তার মধ্যে ১১ জন চক্ষু রোগীকে ছানি রোগী হিসেবে সনাক্ত করে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে ঐ দিনই তাদেরকে ছানি অপারেশন করা হয়। উক্ত ১১ জন রোগীকে পরের দিন সোমবার (১৬ মার্চ) সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতল থেকে রিলিজ প্রদান করা হয়। রোগীদের বিদায়কালীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার অফিসার রাশেদুজ্জামান রুবেল। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিনের উদ্যোগে ব্যাংকের অর্থায়নে সারাদেশের মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছে। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য ও সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে ও ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের সর্বমোট ৩২ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ১১ জন ছানিপরা রোগীদের অপারেশনের পর প্রাপ্ত সুচিকিৎসা পেয়ে স্থানীয় চক্ষু রোগীরা ও জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি