সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:১৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:১৪:০৬ পূর্বাহ্ন
জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ
জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারটি এখন আতঙ্কগ্রস্ত ও অসহায় অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ খান সরকারিভাবে ৯৯ বছরের জন্য বন্দোবস্তপ্রাপ্ত ১০ শতক জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তিনি মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা সেখানে বসবাস করছেন। অভিযোগে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা আবদুল্লাহ খানের ছেলে আবদুল গফফার খান তার অংশের জায়গায় থাকা পুরোনো দোকানঘর ভেঙে নতুন করে বড় আকারে নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাট কাজ শুরু করেন। এ সময় স্থানীয় কয়েকজন বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়। পরে তিনি জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বিরোধের কোনো নি®পত্তি হয়নি। এ অবস্থায় রোববার (১৫ মার্চ) দুপুরে প্রতিপক্ষের লোকজন আবদুল গফফার খানের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। শুধু ভাঙচুরই নয়, ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আবদুল গফফার খান দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমি এখন অসহায় ও দিশেহারা। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তবে প্রতিপক্ষের দাবি, সেখানে আগে বাজারের ঘাট ছিল এবং তারা ঘাটের জায়গা দখলমুক্ত করেছেন। এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সোমবার উভয় পক্ষকে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের বসার কথা ছিল। এর মধ্যেই ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ