সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ত্যাগের মূল্যায়ন পেলেন মিজানুর রহমান চৌধুরী

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:০৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:০৯:৪৯ পূর্বাহ্ন
ত্যাগের মূল্যায়ন পেলেন মিজানুর রহমান চৌধুরী
স্টাফ রিপোর্টার :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা নেতাদের মধ্যে এবার মূল্যায়ন পেয়েছেন সুনামগঞ্জের বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান। তাকে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানা যায়। মিজানুর রহমান চৌধুরী মিজান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মিজান চৌধুরী। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও পরে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করেন। পরবর্তীতে তিনি দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী মাঠে তার এ ত্যাগ, আনুগত্য ও সক্রিয় ভূমিকার বিষয়টি কেন্দ্রীয়ভাবে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়। এর ধারাবাহিকতায় তাকে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এদিকে, তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আনন্দ বিরাজ করছে তার কর্মী সমর্থকদের মধ্যে। এদিকে তাকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করায় দলীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিজানুর রহমান চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স