সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ প্রতিশ্রুতিতেই আটকে আছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

পণে আনা তীর্থ পণাতীর্থ

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:০৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:০৬:৪৫ পূর্বাহ্ন
পণে আনা তীর্থ পণাতীর্থ
কল্লোল তালুকদার:: পণে আনা (পণ করে আনা) তীর্থ, তাই নাম ‘পণাতীর্থ’। কিন্তু হালফিল দু-একটি স্থানীয় দৈনিক লিখছে ‘পণতীর্থ’, ‘পনতীর্থ’ বা ‘পূণ্যতীর্থ’। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ এ-সমস্ত পত্রিকাকে অনুকরণ করছেন। আমরা অনেক ঘাঁটাঘাঁটি করে দেখেছি, প্রাচীন বই-পত্রপত্রিকা প্রভৃতিতে পণাতীর্থই লেখা আছে। দীনেশচন্দ্র সেনের ‘বৃহৎ বঙ্গ’, অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধির ‘শ্রীহট্টের ইতিবৃত্ত’ প্রভৃতি আকর গ্রন্থে এমনকি প্রাচীন কামরূপ অঞ্চলের ইতিহাসবিদ পদ্মনাথ ভট্টাচার্য বিদ্যাবিনোদও পণাতীর্থ শব্দটি ব্যবহার করেছেন। সাধারণ্যেও এই নামটি প্রচলিত। আবহমানকাল থেকে প্রচলিত নামটিকে বিকৃত করার এই অপচেষ্টার কারণ কী হতে পারে? নিছক পা-িত্য ফলানোর মানসিকতা? নাকি সেরেফ অজ্ঞতা? প্রাচীন রেণুকা নদীর (বর্তমান নাম যাদুকাটা) তীরে বাস করতেন সাধক অদ্বৈত মহাপ্রভু। তাঁর মায়ের গঙ্গা¯œানের তীব্র বাসনা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাঁর ইচ্ছা পূরণের উপায় ছিল না। মায়ের ইচ্ছা পূরণের জন্য অদ্বৈত পণ করে বসেন। কথিত আছে, যোগসাধনা বলে তিনি পৃথিবীর সমস্ত তীর্থের জল একনদীতে একধারায় প্রবাহিত করে দিয়েছিলেন। আর এভাবেই জন্মলাভ করে এক মহাতীর্থস্থান - পণাতীর্থ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই তীর্থ অবস্থিত। যাদুকাটা পাহাড়ি নদী হওয়ায় শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে দেখা দেয় ধুধু বালুচর। চৈত্র মাসের নির্দিষ্ট তিথিতে এই শুষ্ক নদীবক্ষে বৃষ্টিবাদল ছাড়াই হঠাৎ করে বান ডাকে। এই তিথিতে প্রতি বছর এখানে লাখ মানুষ সমবেত হয়। বিশ্বাসীরা পাপ স্খালনের লক্ষ্যে নদীর জলে ¯œান করেন। এই ¯œানকে বারুণী ¯œানও বলা হয়। প্রকৃতপক্ষে চৈত্রমাসের ত্রয়োদশ তিথির নাম বারুণী। ‘বারুণী’ শব্দটি জলের দেবতা ‘বরুণ’-এর নাম থেকে সৃষ্ট। লোকায়তিক বিশ্বাস, বারুণীর দিনে দেশের সকল নদী গঙ্গার মতো পবিত্রতা লাভ করে। তাই এই তিথিতে নদীর জলে ¯œান করলে পাপক্ষয় হয় এবং পুণ্য অর্জন হয়। কিন্তু পণাতীর্থে কেবল গঙ্গাই নন, সকল তীর্থের সম্মিলন ঘটে। এই কারণে বলা হয়, “সকল তীর্থে বারবার, পণাতীর্থে একবার”। যদি তাই হয়, তবে পণাতীর্থে ¯œান করাকে কেবল ‘গঙ্গা¯œান’ বলা কতটুকু যৌক্তিক? কিন্তু ইদানীং তাও শোনা যাচ্ছে! একই সময় এই তীর্থভূমির অদূরে অবস্থিত সাধক হযরত শাহ আরেফিন (রহ.)-এর মোকামে অনুষ্ঠিত হয় ওরস। তাঁর মূল মোকাম সীমান্তের ওপারে। কাঁটাতারের বেড়া নির্মাণের আগে অনুষ্ঠানের সময় সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হতো। দুই দেশের মানুষ অবাধে দুই তীর্থে যাওয়া-আসা করতে পারতেন। ভারত কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণের পর থেকে আমাদের সীমানায় ওরস অনুষ্ঠিত হয়। তীর্থ ও ওরস উপলক্ষে দু-জায়গাতেই বসে মেলা। একই সময়ে অনুষ্ঠান থাকায় এই দুই পুণ্যভূমি পরিণত হয় হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের মিলনতীর্থে। বছরের এ সময়টিতে এই বিরাণভূমি লাখ জনতার উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। অবশ্য এই সুযোগে কিছু প্রভাবশালী চক্র বিপুল পরিমাণ টাকাকড়ি কামিয়ে নিতেও বিন্দু পরিমাণ কার্পণ্য করে না। সে-যা-ই হোক, একটি ঐতিহাসিক তীর্থস্থানের যুগ-যুগ-ধরে প্রচলিত নামটির পরিবর্তন ঘটানোর অপচেষ্টা সত্যি অনাকাক্সিক্ষত। [পুনঃপ্রকাশ]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫