সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
সুনামগঞ্জে খাল খনন কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির

দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১১:৫৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১১:৫৫:১২ অপরাহ্ন
দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে
জালাল উদ্দিন নাসিম::
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও দেশব্যাপী বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার হরিরামপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে শুধু পানির প্রবাহ বাড়ানো নয়, বরং অবৈধভাবে দখল হওয়া খালগুলো উদ্ধার করা সম্ভব হবে। এটি দেশের বন্যা মোকাবিলায় যেমন কার্যকর ভূমিকা রাখবে, তেমনি কৃষিকাজে বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ূন কবির আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে কোন বিষয়ে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের টাকা যারা অপব্যবহার করবে তাদের বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সংসদ সদস্য নূরুল ইসলাম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিএনপি নেতা নাদীর আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুনামগঞ্জ সদর উপজেলার হরিরামপুর খালটির ৪ কিলোমিটার খনন করা হলে ১৪০ হেক্টর জমি সেচের আওতায় আসবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু