সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
ছাতক-দোয়ারাবাজার-সুনামগঞ্জ

সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৪:৪৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৪:৪৮:০২ অপরাহ্ন
সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায় ছাতক-দোয়ারাবাজার-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। যথাযথ নিয়ম না মেনে এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে অত্যন্ত তড়িঘড়ি করে সড়কের ঢালাই স¤পন্ন করায় এর স্থায়িত্ব নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার একদিনেই প্রায় এক কিলোমিটার সড়কের ঢালাইয়ের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, ঢালাইয়ের ক্ষেত্রে সিডিউল অনুযায়ী যে পরিমাণ পুরুত্ব ও মিশ্রণ থাকার কথা ছিল, তার তোয়াক্কা করা হয়নি। ফলে ভারী যানবাহন চলাচল শুরু করলেই সড়কটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সড়ক সংলগ্ন এলাকার ব্যবসায়ী ইমান আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, যেভাবে কাজ করা হয়েছে, তাতে আমরা মোটেও সন্তুষ্ট নই। কোনোমতে হালকা ঢালাই দিয়ে উপরে কিছু পাথর ছিটিয়ে তারা কাজ শেষ করে চলে গেছে। এটা রাস্তার কাজ নয়, যেন লোকদেখানো তামাশা। মামুন নামের স্থানীয় এক শিক্ষার্থী জানান, যে কাজ শেষ করতে কয়েকদিন সময় প্রয়োজন, তা মাত্র একদিনে শেষ করা হয়েছে। কাজ শেষ হতে না হতেই বৃষ্টির পানিতে এবং যানবাহনের চাপে রাস্তার পাশ দিয়ে ঢালাই ভাঙতে শুরু করেছে। স্থানীয় তরুণ হৃদয় আহমদ বলেন, মানহীন এই ঢালাইয়ের কারণে সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। আমি এখনই খোঁজ নিয়ে দেখছি। যদি কাজে কোনো প্রকার অনিয়ম বা নিম্নমানের উপকরণের সত্যতা পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ঠিকাদারকে দিয়ে পুনরায় কাজ করানো হবে। কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স