সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি

‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৪০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৫২:১৪ অপরাহ্ন
‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ছবি: অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহন করছেন শিক্ষার্থীরা।
‎স্টাফ রিপোর্টার::
‎পবিত্র মাহে রমজান উপলক্ষে আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১৬ মার্চ, ২৬ রমজান) দুপুরে সুনামগঞ্জ শহরের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান আল-আকসা কিন্ডার গার্টেন ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্র পরিচালক মাওলানা মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে এবং ক্বারী মুখতার আহমদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ বোর্ডের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী আব্দুল ওয়াহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন, জামিয়া তেঘরিয়া প্রিন্সিপাল মাওলানা মুফতি বদরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষক মাওলানা আশরাফ উদ্দিন ও ব্যবসায়ী মোঃ আওলাদ হোসাইন।
এতে কুরআনের শুদ্ধ তিলাওয়াত শিক্ষা ও কিরাআতের গুরুত্ব তুলে ধরে বক্তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, পবিত্র কুরআনের শুদ্ধ তিলাওয়াত শিক্ষা এবং কিরাআতের চর্চা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কুরআনের সঠিক তিলাওয়াত শেখার মাধ্যমে একজন মুসলমান তার ঈমানকে দৃঢ় করতে পারে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তরুণ প্রজন্মকে কুরআনের সাথে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‎তারা আরও বলেন, সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে কুরআনের শুদ্ধ তিলাওয়াতের প্রতি আগ্রহী করে তুলতে আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত অতিথিরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আকসা কিন্ডারগার্টেনের পরিচালক মাওলানা জহিরুল ইসলাম, তানযীমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ হাসান মাহমুদ, অভিভাবক এডভোকেট মাহবুব হাসান শাহীন, এডভোকেট কামরুজ্জামান, এডভোকেট জামাল উদ্দিন, সাংবাদিক মোঃ তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, আব্দুল ওয়াহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস