সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল জামালগঞ্জে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এমপি কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা প্রদান

মুুক্তিযোদ্ধা মির্জা আব্বাসকে নিয়ে লেখায় সাংবাদিককে এনসিপি নেতার হুমকি

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৫:১৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৫:১৭:০৩ পূর্বাহ্ন
মুুক্তিযোদ্ধা মির্জা আব্বাসকে নিয়ে লেখায় সাংবাদিককে এনসিপি নেতার হুমকি
স্টাফ রিপোর্টার :: বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপি’র সুস্থতা কামনা নিয়ে লেখালেখি করায় সাংবাদিক শামস শামীমমে হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতা দাবিদার এক লোক। শনিবার সকালে শামস শামীমের ফেসবুক আইডিতে এসে আক্রমণাত্মক ভাষায় কমেন্ট করেন মোহাম্মদ আব্দুস সোবহান। তার বাড়ি দোয়ারাবাজার উপজেলায় বলে জানা গেছে। তিনি সুনামগঞ্জ শহরের বনানীপাড়া এলাকায় বসবাস করেন। মির্জা আব্বাসকে নিয়ে কথিত সমন্বয়ক সাফওয়ান কবীর আলীফের স্ক্রিনশটের একটি আপত্তিকর স্ট্যাটাস শেয়ার করে সাংবাদিক শামস শামীম মির্জা আব্বাসকে মহান মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় অভিনন্দন জানিয়ে বর্ষীয়ান এই নেতার সুস্থতা কামনা করেন। তিনি মির্জা আব্বাসের সঙ্গে যারা নোংরামি করেছে তাদের বিষয়ে সামান্য আলোকপাত করেন তার লেখায়। এতে ক্ষুব্ধ হয়ে কথিত এনসি নেতা মোহাম্মদ আব্দুস সোবহান মন্তব্য লিখেন, ‘অতিরিক্তি দুঃসাহস দেখাবেন না। পরিনাম ভয়ানক হবে।’ এভাবে আরো আপত্তিকর ভাষায় তিনি লিখেন ও হুমকি দেন। তার এই হুমকির বিষয়টি সাংবাদিক শামস শামীম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের শেয়ার করায় ওই ব্যক্তির বিরুদ্ধে বেরিয়ে আসে নানা তথ্য। তার সামাজিক আইডি ঘুরে দেখা গেছে ‘তিনি আওয়ামী লীগের ৭২ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যানারসহ আওয়ামী লীগের ছবি প্রোফাইল করেন। ৫ আগস্টের পর তিনি ‘জুলাইযোদ্ধা’ বনে যান। জেলা যুবদল নেতা শাহ ফরহাদ বলেন, এখন টোকাইরাও সম্মানীত মানুষের নামে নোংরামি করছে। অনেককে হুমকি দিচ্ছে। জেলার প্রতিষ্ঠিত ৩ সাংবাদিক ও সাংবাদিক নেতাকে এনসিপি নেতা কর্তৃক হুমকির ঘটনায় নিন্দা জানাই। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা সুমনের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য