সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

জামালগঞ্জে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৫৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৫৬:৫২ অপরাহ্ন
জামালগঞ্জে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার::
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট।
শনিবার (১৪ মার্চ) দুপুরে শেরমস্তপুর স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় অর্ধশতাধিক অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শাড়ি, থ্রি-পিস ও লুঙ্গি বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে নতুন পোশাক পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরুর উদ্যোগে প্রতিবছর দেশজুড়ে বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নানা মানবিক কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্য বিএনপি নেতা আরিফ আল মাহফুজের সহযোগিতায় ট্রাস্টের মাধ্যমে জামালগঞ্জে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ট্রাস্টের প্রায় ১০ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা বলেন, আমরা সমাজের অবহেলিত মানুষ। আমাদের কথা মনে রেখে নতুন পোশাক উপহার দেওয়ায় আমরা খুবই আনন্দিত। এবার নতুন কাপড় পরে ঈদ উদযাপন করতে পারবো। আল্লাহ যেন এই মহতী উদ্যোগের সঙ্গে জড়িত সবাইকে উত্তম প্রতিদান দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি